খোঁজ মিলল ৩৫০০ বছর আগের সম্পত্তি
মিলল ৩৫০০ বছর আগের সম্পত্তি। গ্রিসের দক্ষিণ-পশ্চিম উপকূলের প্রাচীন শহর পাইলোয় প্রত্নতত্ত্ববিদ দম্পতি জ্যাক এল ডেভিস এবং শ্যারন আর স্টকারের নেতৃত্বে খননকার্য চালাচ্ছিল একটি দল। ১৮ মে সেখানে একটি সমাধির খোঁজ পান দম্পতি। খনন করা হয় সেই ৫ ফুট গভীর, ৪ ফুট চওড়া এবং লম্বায় প্রায় ৮ ফুট সমাধিটি।
একটু মৃতদেহ। কফিনের মধ্যে ব্রোঞ্জের একটি বিশাল তলোয়ার, হাতল হাতির দাঁত দিয়ে বাঁধানো। ছিল সোনা দিয়ে কাজ করা একটি ছোরাও। ডান দিকে চোখে পড়ে গোটা পঞ্চাশেক সিলমোহর, চারটি সোনার আংটি। সমাধিতে সোনা, রুপো এবং ব্রোঞ্জের পেয়ালা ছিল বেশ কয়েকটি। সমাহিত ব্যক্তির পায়ের কাছে ছিল হাতির দাঁত দিয়ে তৈরি করা একটি স্মারক। তাতে খোদাই করা ছিল ‘গ্রিফিন’ নামের এক পৌরাণিক প্রাণীর অবয়ব। ডঃ ডেভিস এবং ডঃ স্টকার তাই ওই সমাধির নাম দিয়েছেন ‘গ্রিফিন যোদ্ধার সমাধি’।
এই সমাধির অস্তিত্বের কথাও কেউ জানত না। তাই তিন শতকেরও বেশি অক্ষত রয়েছে প্রতিটি জিনিস। ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে সমাধিটি তৈরি হয়। এর কয়েক বছর পরেই ওই সমাধিটির কাছাকাছি এলাকায় তৈরি হয় নেস্টরের প্রাসাদ। যাকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি সাম্রাজ্য। ১১৮০ খ্রিস্টপূর্বাব্দে তার পতন হয়। ঠিক এই রকম সময়েই পতন হয়েছিল হোমারের ট্রয়-এরও।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













