বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গণঅভ্যুত্থানেই সরকার পরাজিত হবে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার করুনায় নয়; হয় নির্বাচন, না হয় গণঅভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতাসীন দলকে পরাজিত করা হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘জাতীয়তাবাদী কারা নির্যাতিত ফোরাম আয়োজিত’ ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত গণতন্ত্র প্রিয়। আপনি যতই হত্যাকাণ্ড নির্যাতন, গুম, খুন করেন না কেন তাতে কোনো লাভ নেই। এমনকি রক্ষী বাহিনী আবার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে পুনঃরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই। সেটি হতে পারে নির্বাচন অথবা আপনাদের পরাজয়ের মধ্য দিয়ে।

৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও আত্মমর্যাদার নাম ৭ নভেম্বর। এই দিনটিকে অমর্যাদা করলে দেশে কখনো গণতন্ত্র ফিরে আসবে না।’

আয়োজক সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. এমাজউদ্দীন আহমেদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী