বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘গণতন্ত্রহীনতার কারণেই দেশে ভয়ংকর পশুশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে’

দেশে গণতন্ত্রহীনতার কারণেই ভয়ংকর পশুশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার দেশ পরিচালনায় সহিংস সন্ত্রাস আশ্রয়ী হওয়ার সুযোগে উগ্র জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বেড়েছে। সরকারের উচিৎ ছিল এই ধরনের একটি অপশক্তির মোকাবিলায় দলমত-নির্বিশেষে প্রতিরোধের আহ্বান জানানো। কিন্তু সরকারের মন্ত্রীরা তা না করে স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন।

আজ শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব অভিযোগ করেন। তিনি নিহত চিকিৎসক মীর সানাউর রহমানকে হত্যায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দেশে বেশ কিছুদিন ধরে জঙ্গিগোষ্ঠী মরণখেলায় মেতেছে। কিন্তু এই গোষ্ঠী কারা, কোথায় এদের ঠিকানা, কীভাবে এরা প্রাণ বিনাশের নেটওয়ার্ক গড়ে তুলেছে, সে সম্পর্কে কোনো হদিস বের না করে প্রত্যেকটি হত্যাকাণ্ডে সরকার শুধু ব্লেইম গেমেই ব্যস্ত থেকেছে। শুধুমাত্র উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালিয়েছে। উগ্র জঙ্গিগোষ্ঠীর মতো এই ভোটারবিহীন সরকারও ভিন্নমত সহ্য করতে পারে না।

সারাদেশে সম্প্রতি কয়েক মাস ধরে যেসব হামলা হয়েছে-যেমন, বিদেশী হত্যা, হিন্দু মঠের পুরেহিত, ধর্মান্তরিত খ্রিষ্টান, শিয়া সম্প্রদায়ের নেতা, পীরের অনুসারী, দরজী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, সাধু, বৌদ্ধ ভিক্ষু, মার্কিন সাহায্য সংস্থার কর্মকর্তা-এসব হামলাগুলোর সাথে গতকালের সানাউরের হত্যার মিল আছে।

সুতরাং কোন একটি সংগঠিত অশুভ শক্তি যারা একটি শক্ত জাল বিস্তার করে একের পর এক প্রাণঘাতি পৈশাচিক অপরাধ সংঘটিত করে যাচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী