শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গণতন্ত্র এখন পথের ধূলায়: রিজভী

বাংলাদেশের ইতিহাসের গতিপথে গণতন্ত্র এখন পথের ধূলায় লুটোপুটি খাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দেশবাসী জানে না কবে তারা দাসত্বের কবল থেকে মুক্ত হবে।

শনিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মুখরোচক গণতন্ত্রে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকারই কথা। কারণ তারা দেশে নিজেদের দল ছাড়া ভিন্ন দল বা ভিন্নমত সহ্য করতে পারে না। তাই এরাই বারবার গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করেছে।’

‘গণতন্ত্রহীন দেশে নতুন বছরের আগমনে মানুষের প্রত্যাশা সরকারি প্রভাবমুক্ত নির্বাচন কমিশনের অধীনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে একটি গ্রহণযোগ্য নির্বাচন’, যোগ করেন রিজভী।

তিনি বলেন, ‘২০১৬ সালের শেষ দিনে ২০১৭ সালের চৌকাঠে দাঁড়িয়ে শুধু এটুকু বলতে চাই- আগামী বছর যেন বর্তমানে বিরাজমান বর্বর দাসত্বের অনাদৃত কুৎসিত রূপ মুছে গিয়ে দেশবাসী যেন গণতন্ত্রের বিজয় কেতন নিয়ে নাগরিক স্বাধীনতা ফিরে পায়।’

সংবাদ সস্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টা আবদুস সালাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী