শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি সংসদের বাইরে থাকায়

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্র চর্চার কেন্দ্র সংসদ। সংসদীয় গণতন্ত্র চর্চায় সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের বিরাট ভূমিকা রয়েছে। সংসদে ইস্যুভিত্তিক বিতর্ক দেশের গণতন্ত্রকে সমুন্নত করে।

তিনি বলেন, ‘বাংলাদেশে বিগত সংসদগুলোতে বিরোধী দল থাকলেও তারা ওয়াকআউট করে দিনের পর দিন সংসদের বাইরে অবস্থান করেছে। এতে সংসদীয় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বাংলাদেশে সফররত তিন সদস্য বিশিষ্ট ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদল মঙ্গলবার স্পিকারের সংসদের কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন স্পিকার। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্যার কির স্টারমার এমপি। ‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামে লেবার পার্টির আট সদস্যের একটি দলের সদস্য হয়ে বাংলাদেশ সফরে আসা স্টিফেন টিমস এমপি এবং স্টিভ রিড এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, সংসদে আইন পাসের প্রক্রিয়া, সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি, অধিবেশনে সংসদ সদস্যদের মাঝে আসন বণ্টন প্রক্রিয়া, সংসদ সদস্যদের কার্যক্রম, শিশু পার্লামেন্ট, বাংলাদেশে নাগরিকত্ব গ্রহণের পদ্ধতি, নারী চাকরিজীবীদের মাতৃত্বকালীন ছুটির বিধান, কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের নেতৃত্ব ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় স্পিকার আরো বলেন, ‘বর্তমান সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সদস্য রয়েছেন। তারা যে কোনো সংসদীয় ইস্যুতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের মতামত প্রদান করেন। এমনকি তারা প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্নও করতে পারেন।’

শিরীন শারমিন বলেন, ‘মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহীতা নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে। এতে মন্ত্রণালয়ের যে কোনো কার্যক্রমের ওপর আলোচনা ও দিকনির্দেশনা প্রদানের সুযোগ রয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত