সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গণপরিবহনের ভাড়া কমানোর আহ্বান

জ্বালানি তেলের মূল্য হ্রাসের পরিপ্রেক্ষিতে অবিলম্বে বাসসহ সব ধরনের গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ শ্রমিক নেতা মনজুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক আশীষ কুমার দে সড়ক পরিবহন মালিকদের প্রতি এ দাবি জানান।

সংগঠনের দপ্তর সম্পাদক শেখ সিরাজ আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অতীতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরপরই সরকার গণশুনানি না করে মালিকপক্ষের দাবি অনুযায়ী বাসভাড়া, ট্রাকভাড়া বৃদ্ধি করেছে। অথচ এবার পূর্ব ঘোষণা দিয়ে জ্বালানি তেলের মূল্য কমানো হলেও আগের বর্ধিত বাসভাড়াই অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারের উচিত অবিলম্বে নির্বাহী আদেশে গণপরিবহনের ভাড়া কমানো।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতি আহ্বান জানিয়েছে দেশে একটি নিরাপদ ও পরিবেশসম্মত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন চালিয়ে আসা বেসরকারি এ সংগঠনটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে