রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গণহত্যা দিবস পালনে ভারতের সমর্থন

আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস (২৫ মার্চ) পালনে বাংলাদেশকে ভারত সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতে রাষ্ট্রীয় সফরে শীর্ষ বৈঠকের পর শনিবার যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠকে বসেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে ভারতের অমূল্য অবদানের কারণে আমরা তাদের কাছে কৃতজ্ঞ।… ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমাদের উদ্যোগে ভারতের সহায়তা চেয়েছি আমরা। ভারত আমাদের সহায়তা করতে রাজি হয়েছে।’

এসময় তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার।

১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার দিন ২৫ মার্চ গণহত্যা দিবসে হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়ে তার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই চেষ্টায় ভারতই প্রথম দেশ সহযোগিতার আশ্বাস দিয়ে এগিয়ে আসলো। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও এগিয়ে এসেছিল দেশটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ