বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে দারিদ্রমুক্ত, নিরক্ষরতামুক্ত এবং দুর্নীতিমুক্ত উন্নত-সমৃদ্ধ ও আধুনিক বাংলাদশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। তবে গতানুগতিক প্রচলিত শিক্ষাব্যবস্থায় সেটা সম্ভব নয়।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে নতুন প্রজন্মকে আধুনিক যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে।

সোমবার দুপুরে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) ৯ম সমাবর্তনের সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর শের-ই-বাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গনে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি এবং নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাতির ইতিহাসে এই প্রথম সকল মহলের মতামত ও পরামর্শ গ্রহণ করে রচিত ‘জাতীয় শিক্ষানীতি-২০১০’ সমগ্র জাতির সমর্থন লাভ করেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, তা বাস্তবায়ন করা হচ্ছে। যা বর্তমান যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

সমাবর্তনের আরো বক্তৃতা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী রফিকুল আলম, বিশ্ববিদ্যালটির ভিসি অধ্যাপক ড. এ. এম. এম. সফিউল্লা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কাজী শরীফুল আলম। এছাড়া বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ এবং শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা আমাদের জন্য, এমনকি সারা বিশ্বের জন্য অভিশাপ। এসবের সঙ্গে যারা তারা শুধু নিজেরাই ধ্বংস হচ্ছে না, বরং তারা দেশের ভবিৎষ্য চালিকাশক্তি বিশ্ববিদ্যালয়ের কোমলপ্রাণ শিক্ষার্থীদের প্ররোচিত করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে