বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গয়েশ্বর: নির্বাচিত সংসদ ছাড়া সংবিধানের কোনো পরিবর্তন করা যায় না

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “আমরা এই সরকারকে সহযোগিতা করবো। একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এর বেশি আমাদের কোনো কথা নেই। পরিবর্তন আছে, সংস্কার আছে সব কিছুর সঙ্গে আমরা একমত। কিন্তু একটি নির্বাচিত সংসদ ছাড়া সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যায় না।”

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “দু-একটি রাজনৈতিক দল জীবনেও ক্ষমতায় আসবে না। আসলেও কারো পিছে পিছে আসতে পারে। তারা মনে করে ক্ষমতায় এসে গেছে। অফিসে আদালতে এখানে সেখানে পোস্টিং-ট্রান্সফার নিয়ে এতো ব্যস্ত, ওরে বাপরে বাপ। আবার নানা ধরনের কথা বলে, নো নো।”

তিনি বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা কথা একটু কমই বলেন। তার আশেপাশে দু-একজন আছে বেশি লাফান এবং জনগণের মধ্যে বেশি বিভ্রান্তি সৃষ্টি করেন। ভাবখানা এমন, তারা হাসিনারে তাড়িয়েছে, আর আমরা শেখ হাসিনার পাকা চুলে কলপ লাগিয়েছি। ছাত্রদের আন্দোলনের ফসল এরাই ধ্বংস করে দেবে।”

বিএনপির এই নেতা বলেন, “আওয়ামী লীগের সময় মরা মানুষ ভোট দিয়েছে, কিন্তু জীবিত মানুষ ভোট দিতে পারেনি। আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছে, আহত হয়েছে। অসংখ্য মামলার আসামি হয়েছি, জেল খেটেছি।”

সমাবেশ শেষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি রয়্যাল মোড় ঘুরে নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ