শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গরম আর হাঁটার কষ্ট হলেও বর্ষবরণে উচ্চসিত সবাই

নিরাপত্তার কথা ভেবে রাজধানীর বিভিন্ন সড়ক বন্ধ রাখা এবং প্রচণ্ড গরমের কারণে কিছুটা ভোগান্তিতে পড়েছে বর্ষবরণে আসা দর্শনার্থীরা। তবে বর্ষবরণের আনন্দের কাছে এ কষ্ট কিছুই না বলে অভিমত তাদের।

রাজধানীতে পহেলা বৈশাখ মানেই যেন রমনার বটমূল। তাইতো ১৪২৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে রমনার বটমূলে একত্রিত হয়েছে হাজারো বাঙ্গালি। কানায়-কানায় পূর্ণ হয়েছে ঐতিহ্যের এ বটমূল।

সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের রাগালাপ দিয়ে ভোর সাড়ে ৬টায় শুরু হয়েছে বর্ষ বরণের অনুষ্ঠান। তবে এর আগেই জমায়েত হতে থাকে সাধারণ মানুষসহ সর্বস্থরের সবাই। সকাল ৮টার মধ্যেই মানুষে-মানুষে পূর্ণ হয়ে যায় রমনার বটমূল।

নিরাপত্তার কথা ভেবে রাজধানীর শাহবাগ, মৎস ভবন, বাংলামোটর, কাঁটাবনসহ বেশ কিছু এলাকা থেকে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ফলে রাজধানীর বিভিন্ন স্থান থেকে হেঁটেই রমনাসহ বর্ষবরণের অনুষ্ঠস্থলে এসেছেন রাজধানিবাসী।

রাজধানীর মতিঝিল থেকে রমনার বটমূলে আসা মো: রফিক বলেন, ‘হেটে হেটে এখানে আসলাম। একটু কষ্ট হলেও বর্ষবরণের এ অনুষ্ঠনে আসতে পেরে অনেক ভালো লাগছে।’

প্রায় ১৫০ জন শিল্পীর অংশগ্রহণে চলছে বর্ষবরণের অনুষ্ঠান। এ যেন বাঙ্গালির প্রাণের মিলন। ছোট-বড় সবাই আসছেন বাংলা নববর্ষকে স্বাগত জানাতে। রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

রাজধানীর বিভিন্ন স্থানসহ দেশের বিভিন্ন জায়গা থেকেও ছুটে এসেছেন বাঙ্গালির এ প্রাণের মিলনে। সবার মধ্যেই একই চেতনা, একই বিশ্বাস।

রাজধানীর মিরপুর থেকে আসা খায়রুল হোসেন বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে বলেন, ‘প্রতি বছরই ছায়ানটের এ অনুষ্ঠানে আসি। এখানে আসলে নিজের মধ্যে বাঙ্গালির যে চেতনা রয়েছে তা আরও বেড়ে যায়।’

‘আম্মুর সাথে আসলাম আমি। আম্মুকে বলেছি, আগামিতে আবারো আমাকে এখানে নিয়ে আসতে।’ বলেছেন মা ফারবিন আক্তারের সঙ্গে যাত্রাবাড়ী থেকে এসেছে স্কুল ছাত্রী মারুফা ।

তবে তীব্র গরম আর মানুষের ভিড়ের কারণে ভোগান্তিতে পড়েছেন আগতরা। রাস্তা থেকে প্রচুর ভিড় ঠেলে রমনার ভিতরে প্রবেশ করতে হচ্ছে দর্শনার্থীদের। তাইতো অনেকটা গরমের সাথে অনেকটা যুদ্ধকরেই বর্ষবরণ করছেন দর্শনার্থীরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ