শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গরুর মাংস খেতে পাকিস্তানে মোদি!

বিনা দাওয়াতে নরেন্দ্র মোদি পাকিস্তানে গিয়েছিলেন আসলে নওয়াজ শরিফের বাড়িতে লুকিয়ে গোমাংস ভক্ষণ করতে’-এমন অভিযোগ করেছে ভারতের আসামের বিরোধী দলীয় নেতা ও এআইইউডিএফ-এর প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল।

আসামের মঙ্গলদয়ৈ রোববার এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভি বলেছেন, কেউ গরুর মাংস খেতে চাইলে পাকিস্তানে যেতে পারেন। তাহলে বিনা নিমন্ত্রণে, বিনা আমন্ত্রণে মোদি কেন পাকিস্তানে গিয়েছিলেন? কী খেতে গিয়েছিলেন সেখানে? নওয়াজ শরিফের ঘরে গিয়ে লুকিয়ে কী মাংস খেয়েছেন তিনি? মোদিকে বলতে হবে পাকিস্তানে গিয়ে শরিফের ঘরে কী মাংস খেলেন?

আজমল বলেন, ভারতে কেউ গোমাংস খেলে দাদরিকা- হবে, মানুষকে মেরে ফেলা হবে। আর প্রধানমন্ত্রী পাকিস্তানে গিয়ে লুকিয়ে মাংস খাবেন? শরিফের ঘরে গিয়ে লুকিয়ে কী মাংস খেয়েছেন তাকে বলতেই হবে’।

এ দিকে আজমলের এ বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে আসামে। বিজেপি তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিজেপির বিধায়ক রঞ্জিত দাস পাল্টা প্রশ্ন তুলেছেন, আজমল যখন হিন্দু লোকের ঘরে যান, তখন কী শুয়োরের মাংস খান? আজমলের সমালোচনা করে তিনি বলেন, ‘ইসলাম সমাজ যেভাবে মোদিকে গ্রহণ করেছে, তাতে শঙ্কিত হয়েই এ সব বলছেন।

বিজেপি নেতা চন্দ্রমোহন পাটোয়ারির মন্তব্য, হতাশগ্রস্ত হয়েই আজমল এ সব বলছেন। হিমন্তবিশ্ব শর্মার অভিযোগ, ‘ভোটের আগে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে চাইছেন আজমল। মোদির পাকিস্তান সফর পুরোপুরি বিদেশনীতির ভিত্তিক, এর সঙ্গে গোমাংসের কোনও সম্পর্ক নেই। তবুও ইচ্ছে করে সাম্প্রদায়িকতা ছড়াতেই এসব বলছেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি