গরুর মাংস রাখায় হত্যা: তার পরিবারের বিরুদ্ধেই মামলা


বাড়িতে গরুর মাংস লুকিয়ে রাখার গুজব ছড়িয়ে গত বছর ভারতের উত্তরপ্রদেশে যে ব্যক্তিকে গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফেলেছিল, সেই মহম্মদ আখলাকের পরিবারের বিরুদ্ধেই এবার মামলা করার নির্দেশ দিয়েছে আদালত।
মহম্মদ আখলাকের পরিবার একটি বাছুরকে গলা কেটে হত্যা করেছিল – তাদের এক প্রতিবেশীর করা এই অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে দিল্লির কাছে বিসহাডা গ্রামে শতাধিক লোক ওই গ্রামেরই বাসিন্দা মহম্মদ আখলাককে পিটিয়ে মেরে ফেলে, আধমরা করে ফেলা হয় তার ছেলে দানিশকে।
এখন নিহত ওই ব্যক্তির স্ত্রী ও মায়ের বিরুদ্ধেই পুলিশকে ফৌজদারি মামলা দায়ের করতে বলা হয়েছে – কারণ মারা যাওয়ার দুদিন আগে মহম্মদ আখলাক ও তার ভাই মিলে না কি একটি বাছুরকে মেরেছিলেন।
এক হিন্দু প্রতিবেশী দাবি করছেন তিনি সেটা দেখেছেন এবং আদালতে তার করা পিটিশনে মি আখলাকের হত্যায় অভিযুক্তরাও সমর্থন জানাচ্ছেন।
উত্তরপ্রদেশে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ নয় – কিন্তু গরু জবাই করার জন্য সর্বোচ্চ সাত বছরের জেল পর্যন্ত হতে পারে। খবর-বিবিসি বাংলা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













