গরু পাচারকারী ধরতে গিয়ে ‘নদীতে ডুবল’ বিজিবি সদস্য


লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে গরু পাচারকারী ধরতে গিয়ে তিস্তা নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র এক ল্যান্স নায়েক নিখোঁজ হয়েছেন। সোমবার গভীর রাতে তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সুমন মিয়াকে উদ্ধারে মঙ্গলবার সকালে ঢাকা থেকে বিজিবি’র একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, ভারতীয় তিনটি ও বিজিবি’র তিনটি স্পিডবোট তিস্তায় ওই বিজিবি সদস্যের সন্ধানে তৎপরতা চালাচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তিস্তায় নামার প্রস্ততি নিচ্ছে।
তিনি জানান, সুমনকে খুঁজতে বিজিবির দুই শতাধিক সদস্য তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিচ্ছেন।
সুমন মিয়া রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্য। তিনি লালমনিরহাট- ১৫ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পে সংযুক্ত আছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













