রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গর্ভপাত নিষিদ্ধের প্রতিবাদে ধর্মঘট করছেন পোল্যান্ডের নারীরা

গর্ভপাত নিষিদ্ধ করে সরকারের নতুন প্রস্তাবের বিরুদ্ধে ধর্মঘট পালন চলছে পোল্যান্ডে। সরকারের প্রস্তাবের বিরোধিতা করে দেশটির নারীরা ধর্মঘট পালন করছেন। তারা কাজে যাচ্ছেন না, যাচ্ছেন না স্কুল কলেজেও, এমনকি করবেন না ঘরের কাজও।

সকাল থেকেই রাজধানী ওয়ারশ’তে বিক্ষোভকারীরা কালো কাপড় পড়ে মিছিল করছেন। তারা দিনটির নাম দিয়েছেন ব্ল্যাক মানডে, মানে কালো সোমবার।
ইতিমধ্যেই ধর্মঘটে যোগ দিয়ে নিজেদের দোকানপাট বন্ধ রেখেছে বহু প্রতিষ্ঠান।

আইসল্যান্ডে ১৯৭৫ সালে পালিত সর্বাত্মক নারী ধর্মঘটের মতই পালন হচ্ছে এই কর্মসূচি। তবে দেশটির বড় শহরগুলোর বাইরের এলাকাগুলোয় এই কর্মসূচি কতটা পালিত হচ্ছে সেটা জানা যায়নি।

সারাদেশেই পালিত হচ্ছে এই ধর্মঘট এই কর্মসূচীর বিপরীতে অবশ্য পোল্যান্ডের বিভিন্ন অঞ্চলে গর্ভপাত বিরোধী বিক্ষোভও চলছে।

গর্ভপাতকে পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তাব প্রথম এসেছিল স্টপ অ্যাবরশন নামে একটি গ্রুপের পক্ষ থেকে। এরপর বিষয়টি নিয়ে পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হয়।
আইনটি পাশ হলে আদালত সেই সব নারীদের পাঁচ বছরের কারাদণ্ড দিতে পারবে, যারা গর্ভপাত করাবেন।

যেসব চিকিৎসক এ প্রক্রিয়ায় সহায়তা করবেন, শাস্তি দেয়া যাবে তাদেরও। তবে আইনটির বিপক্ষের মানুষেরা বলছেন, আইনটি পাস হলে কোন নারীর অনিচ্ছাকৃত বা দুর্ঘটনাবশত গর্ভপাত ঘটলে সেটিও তদন্ত করে দেখা হবে। ফলে আইনটির অপব্যবহারের আশংকা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি