শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গর্ভবতী নারীদের যাওয়া উচিৎ নয় এই দেশগুলোতে

গর্ভাবস্থায় এমনিতেই বাঙালি নারীরা তেমন ভ্রমণ করতে চান না। কিন্তু যারা ভ্রমণ করতে চান, তারা অবশ্যই কিছু কিছু দেশে যাওয়া থেকে বিরত থাকুন। এসব দেশে এমন একটি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে যা আপনার অনাগত সন্তানের জীবন ঝুঁকিতে ফেলতে পারে। জিকা ভাইরাসের সংক্রমণের কোনো প্রতিকার এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

আমেরিকার Centers for Disease Control and Prevention (CDC) গর্ভবতী নারীদের সাবধান থাকতে বলে এক অ্যালার্ট জারি করে। এতে ব্রাজিলসহ ১৪টি দেশে ভ্রমণের ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। যিকা ভাইরাসের এই প্রাদুর্ভাবের সাথে বড় সংখ্যায় শিশুদের মাইক্রোসেফালি উপসর্গ নিয়ে জন্মগ্রহণ করতে দেখা গেছে। মাইক্রোসেফালি হলো এক ধরণের জেনেটিক অ্যাবনরমালিটি, যেখানে ভ্রূণের মস্তিষ্ক স্বাভাবিকভাবে বাড়তে পারে না ফলে শিশুর মাথা অস্বাভাবিক রকমের ছোট হয়। যারা গর্ভবতী অথবা অচিরেই গর্ভধারণের ইচ্ছে আছে তাদেরকে এসব দেশে ভ্রমণের ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা করতে বলা হয়েছে।

এই দেশগুলো হলো: ব্রাজিল, মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, হাইতি, পানামা, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা, বলিভিয়া এবং প্যারাগুয়ে।

কেন গর্ভবতী নারীরা এসব এলাকায় যেতে পারবেন না? তা বোঝার জন্য এই রোগের ব্যাপারে কিছু জেনে রাখা প্রয়োজন আপনার। বেশীরভাগ মানুষের মাঝে এই ভাইরাস সংক্রমণের কোনো উপসর্গ থাকে না। বড়জোর ঠাণ্ডা বা ফ্লুয়ের মতো কিছু অসুস্থতা দেখা যেতে পারে। কিন্তু এসব এলাকায় জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের পাশাপাশি শিশুদের অস্বাভাবিক ছোট মাথা নিয়ে জন্মানোর ঘটনাও উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। এ কারণে এসব জায়গায় এ সময়ে না যাওয়াই ভালো। আর যদি যেতেই হয় তাহলে পোকামাকড়ের কামড় থেকে বাঁচার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া জরুরী।

জিকা ভাইরাস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তির শারীরিক সংস্পর্শে ছড়ায় না। এর কোনো প্রতিকার বা ভ্যাকসিন এখনো পাওয়া যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি