গাজায় জাতিসংঘ পরিচালিত বিদ্যালয়ে ইসরায়েলি হামলা


ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাসের গণমাধ্যম দপ্তর।
বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, বিদ্যালয়টি ‘হামাসের প্রাঙ্গণ’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয় উদ্বাস্তুদের আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছিল। হামাস নিয়ন্ত্রিত গাজার গণমাধ্যম দপ্তর এ কথা জানিয়েছে।
তবে হতাহতের বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। রয়টার্সের পক্ষ থেকেও এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বলা হয়েছে, নুসেইরাত এলাকায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













