গাজা ধ্বংসের ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর


ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এভিগদর লিবারম্যান বলেছেন, গাজার উগ্রবাদীদের সঙ্গে ইসরায়েলের পরবর্তী যুদ্ধই হবে সর্বশেষ। কারণ ‘ইসরায়েল এই যুদ্ধে তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করবে।’
সোমবার ফিলিস্তিনের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
লিবারম্যান বলেন, গাজার সাথে নতুন করে যুদ্ধ শুরুর ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। আর যদি এটি হয়েই যায়, তাহলে ২০০৮ সালের পর থেকে তা হবে চতুর্থ যুদ্ধ।
গাজায় উগ্র রাজনীতি বন্ধ করতে হামাসকে চাপের মুখে রাখতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ ‘আপনাদের উন্মত্ত কর্মপন্থা বন্ধ করুন।’
সাক্ষাৎকারে ইসরায়েলি মন্ত্রী বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমি এটা স্পষ্ট করতে চাই, আমাদের প্রতিবেশী গাজা উপত্যকা বা পশ্চিম তীর, লেবানন অথবা সিরিয়ার বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর কোনো ইচ্ছা আমাদের নেই।’
তিনি বলেন,‘তবে ইরানের মতো ইসরায়েলকে নির্মূল করার ঘোষণা দিয়ে যদি গাজা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে এটাই হবে তাদের শেষ মোকাবেলা। কারণ এ যুদ্ধে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করব।’
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













