গাজীপুরে পুলিশের অভিযানে নিহত ৭ ‘জঙ্গি’


গাজীপুরে যে স্থানটিতে র্যাবের অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হন, তার আধা কিলোমিটারের মধ্যে আরেকটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত হয়েছেন সাতজন।
শনিবার প্রায় একই সময় গাজীপুরের দুটি স্থানে জঙ্গি আস্তানায় র্যাব-পুলিশের অভিযান চালানো হয়। একই সময়ে টাঙ্গাইলে র্যাবের আরেক অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হন।
ভোরে হারিনালে র্যাবের অভিযানের পর বেলা পৌনে ১১টার দিকে নোয়াগাঁও আফারখোলা পাতারটেক এলাকার একটি দোতলা বাড়িতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
বিকালে অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামও ঘটনাস্থলে রয়েছেন।
এই দুই অভিযানের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানর খাঁন কামালও ঘটনাস্থলে যান। খবর বিডি নিউজ
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













