শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: ডোপ টেস্টে গ্রেপ্তার দুজন ‘পজিটিভ’

প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের নিহতের ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্য দুইজন “ডোপ টেস্টে” পজিটিভ হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এই পরীক্ষা করা হয়।

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজকে বলেন, “গ্রেপ্তার মুবিন আল মামুন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরীর ডোপ টেস্ট দুপুরে করা হয়। এদের মধ্যে মুবিন ও মিরাজুলের পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে।”

উল্লেখ্য, ১৯ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বুয়েট শিক্ষার্থী মুহতাসিম নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন বুয়েটের আরও দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)।

পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট ((কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার তিনজনের মধ্যে রয়েছেন- প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন (২০)। ওই গাড়িতে থাকা মিরপুর পীরেরবাগ এলাকার মিরাজুল করিম (২২) ও উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী। গ্রেপ্তার তিনজনই শিক্ষার্থী।

আসামিদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের জন্য রিমান্ডে নিতে ইতোমধ্যে আবেদন করেছে পুলিশ, যার শুনানির জন্য রবিবার ঠিক করা হয়েছে।

এদিকে মুহতাসিম মাসুদের মৃত্যুকে “হত্যাকাণ্ড” বর্ণনা করে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বুয়েটের শিক্ষার্থীরা। তারা বলছেন, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে নির্মমভাবে তাদের ভাইকে হত্যা করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ