সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু মন্ত্রীর ছেলের

তীব্র গতিতে গাড়ি চালিয়ে ফের দুর্ঘনার শিকার। মৃত্যু হল দুই যুবকের। একজন মন্ত্রীপুত্র। অপরজন তাঁর বন্ধু। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের জুবিলি হিলস এলাকায়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত দুই যুবকের নাম নিশিথ নারায়না ও রাজা রবি ভর্মা।

পুলিস জানিয়েছে, মত্ত অবস্থায় তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিলেন অন্ধ্রপ্রদেশের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী পি নারায়নার ছেলে নিশিথ। সঙ্গে ছিলেন তার বন্ধু রবি। হঠাত্ই নিয়ন্ত্রণ হারিয়ে জুবিলি হিলসের নির্মিয়মান একটি মেট্রো পিলারে গিয়ে গাড়িটি ধাক্কা মারে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পুলিস আরও জানিয়েছে, গাড়ির গতি এতটাই বেশি ছিল যে আপতকালিন নিরাপত্তা ব্যবস্থা কাজ করার পরও তাঁদের বাচানো সম্ভব হয়নি।

পি নারায়না বিশ্বখ্যাত নারায়না গ্রুপ অফ ইনস্টিটিউশনের মালিক। সেই সঙ্গে তিনি অন্ধ্রপ্রদেশের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীও তিনি। ছেলের মৃত্যুর খবর পেয়ে লন্ডন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প