গাধার দুধ বিকোল প্রতি লিটার ২০০০ টাকায়!


দুধের দাম লিটার প্রতি ২০০০ টাকা! তাও আবার গাধার দুধ! এটুকু পড়েই নিশ্চয় ভাবছেন, গাঁজাখুরি গল্প দিচ্ছি। একে তো গাধা, তার উপর আবার তার দুধ! সেই দুধ কেন এত মহার্ঘ? শুরু হল খোঁজ…
জানা গেল, ব্রেস্ট মিল্কের যা গুণ, গাধার দুধেরও তাই গুণ। গাধার দুধে লিপিডের পরিমাণ ২ শতাংশের নীচে। ফলে গাধার দুধের প্রোটিন ও ফ্যাট সদ্যোজাত ও শিশুদের জন্য খুবই সহজপাচ্য। এছাড়া গাধার দুধে রয়েছে ইমিউনিটি বর্ধক উপাদানও। রয়েছে বেশকিছু ওষধি গুণও। সবমিলিয়ে রমরমা বাজার গাধার দুধের।
তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সুলুরগ্রামে অবাধে বিক্রি হচ্ছে এই গাধার দুধ। দাম লিটার প্রতি ২০০০ টাকা। স্থানীয় দুধ বিক্রেতা শেখর বলল, “আমি এক গ্রাম থেকে আরেক গ্রামে এই দুধের ক্যান নিয়ে ঘুরে বেড়াই। মানুষ মূলত তাদের বাচ্চাদের জন্যই এই দুধ কেনে।”
আরও জানাল, “গাধা দিনে মাত্র ২৫০ মিলিলিটার দুধ দেয়। সেই দুধের ১ কাপ বিক্রি হয় ৫০ টাকায়। ফলে দিনে প্রায় ৪০০ টাকা থেকে ৫০০ টাকা আয় হয় গাধার দুধ বেচে।”
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













