গাধা রপ্তানি নিষিদ্ধ


এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে গাধা রপ্তানি তিনগুণ বৃদ্ধি পেয়েছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে। ফলে গাধার সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। এই কারণে হুমকির মুখে পড়েছে প্রাণীটির অস্তিত্ব। এই প্রেক্ষাপটে গাধা রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি। খবর বিবিসির।
দেশটির একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘এভাবে যদি রপ্তানি অব্যাহত থাকে তবে এই প্রাণীটি ধ্বংস হয়ে যাবে।’
নাইজারের প্রাণীসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ‘চলতি বছর এরই মাঝে ৮০ হাজার গাধা রপ্তানি করা হয়েছে, গেল বছর এই সংখ্যা ছিল ২৭ হাজার।’
চীন মূলত গাধার চামড়া আমদানি করে থাকে। আঠা, শক্তিবর্ধক ওষুধ, যৌন ইচ্ছা বৃদ্ধির ওষুধ, বয়সরোধী ক্রিম ও অন্যান্য ওষুধে এই প্রাণীটির চামড়া দেশটি ব্যবহার করে থাকে।
আগাস্টেই নাইজারের প্রতিবেশি রাষ্ট্র বুরকিনা ফাসো গাধার চামড়া রপ্তানি নিষিদ্ধ করে। নাইজার সরকার দেশে কোনো গাধা জবাই নিষিদ্ধ করেছে।
গাধা বাণিজ্য অত্যন্ত লাভজনক হয়ে ওঠায় প্রাণী পালনকারীরা অন্যান্য সব প্রাণী বাদ দিয়ে গাধা ব্যবসায় ঝুঁকে পড়ছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













