গাড়ীতে তুলে যুবতীকে গণধর্ষণ: অতঃপর


নির্ভয়ার ছায়া এবার মহানগরীতে। সেক্টর ফাইভের কাছে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার বাগুইআটির এক যুবতী। লিফ্ট দেওয়ার নাম করে গাড়িতে তুলে তাঁকে চারজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার দুপুরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন বছর ২৫-এর ওই যুবতী। তাঁর অভিযোগ, রবিবার রাত দেড়টা নাগাদ রেস্তোরাঁ থেকে ফেরার সময় একটি গাড়ি আসতে দেখে তিনি লিফট চেয়েছিলেন। তাঁকে গাড়িতে তুলে চারজন চলন্ত গাড়িতেই তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তরা নির্যাতনের পর তাঁকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।
সোমবার বেলা একটা নাগাদ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। বিধাননগর মহকুমা হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে।
তিনি জানিয়েছেন, তাঁর বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় গিয়েছিলেন। তিনি ফেরার সময় তাঁর বন্ধুরা কোথায় গেলেন, ধর্ষকদের মধ্যে কেউ তাঁর পরিচিত কি না, তা খতিয়ে দেখছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। মানসিকভাবে বিধ্বস্ত ওই যুবতীর থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে তারা। সুত্র-এই সময়
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













