গুম-খুন গুপ্তহত্যার বিচার করা হবে : খালেদা জিয়া
দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এলে গুম, খুন ও গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সরকারবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলে এসব কথা বলেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, ‘দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলে আমরা অবশ্যই এদের খোঁজ করার চেষ্টা করব। না হলে এদের সঙ্গে যারা খারাপি করেছে, আমরা জানি র্যাব, তখনকার র্যাবই ছিল সবচেয়ে বেশি শক্তিশালী, পাওয়ারফুল ছিল এবং পুলিশ। এই র্যাব ও পুলিশের যারা যারা এই অন্যায় কাজগুলো করেছে তাদের কোনোদিন ক্ষমা করা হবে না। তাদের বিচার একদিন না একদিন হবেই, ইনশাল্লাহ। হয়তো স্বজনকে ফিরে না পেতে পারেন কিন্তু বিচারটা পেলেও কিছুটা শান্তি হয়তো পাওয়া যায়, এই আশায় থাকব আমরা।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













