গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ঝিনাইদহে বিএনপি’র শোকসভা !


ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:গুলশানের হলি আর্টিজান রেস্তরায় জঙ্গি হামলায় দেশী ও বিদেশী নিহত নাগরিকদের স্মরণে শোকসভা করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। মঙ্গলবার জেলা বিএনপির কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. এস.এম মূসিউর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মসিউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ।
শোকসভায় মসিউর রহমান বলেন, দেশে আজ গণতন্ত্র না থাকার কারনে জঙ্গীবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। তাই জঙ্গিদের দমনে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে দেশবাসীকে জেগে উঠতে হবে। আলোচনা শেষে জঙ্গি হামলায় নিতদের স্মরণে দোয়া করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













