গুলশানে গোলাগুলি, ২ পুলিশ সদস্য আহত


রাজধানীর গুলশানে ৭৯ নম্বর রোডে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ গোলাগুলি শুরু হয়।
এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সর্বশেষ রাত ১১টার দিকে গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদেশি নাগরিকসহ কয়েকজনকে জিম্মি রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে এক কর্মকর্তা জানান, গুলশান এলাকার আশপাশের সব রাস্তা বন্ধ রাখা হয়েছে। এর ফলে উত্তরা থেকে বা সেখানে যাতায়াতকারী লোকজন রাস্তায় আটকা পড়েছেন।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান সাইদ জানান, লেকভিউ রেস্তোরাঁ থেকে এ গুলির শব্দ পাওয়া গেছে। গুলির পর ঘটনাস্থলে উপকমিশনার (ডিসি), ভারপ্রাপ্ত কর্মক (ওসি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), গোয়েন্দা শাখা (ডিবি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গেছেন।
ঘটনাস্থলের পাশের কয়েকটি দূতাবাসের কার্যালয় রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, কনস্টেবল আলমগীর ও প্রদীপ এবং গাড়িচালক আবদুর রাজ্জাককে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গোলাগুলির কারণ এখনো পর্যন্ত কেউ জানাতে পারেননি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সহকারী কমিশনারের বরাত দিয়ে ইউএনবি জানায়, হলি আর্টিজান বেকারিতে এ গোলাগুলি হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













