গুলশানে জিম্মি উদ্ধার অভিযান: নিহতের সংখ্যা নিয়ে দ্বন্দ্ব


গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মি উদ্ধারের অভিযান শেষ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, অভিযানের সময় ৫টি মৃতদেহ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অভিযান শুরুর ৪৫ মিনিটের মধ্যেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় তারা। আজ শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে এ অভিযান শুরু করে সেনা কমান্ডোরা। ৮টা ১৬ মিনিটে অভিযান শেষ হয়। তবে অভিযান শেষ হলেও নিহতের সংখ্যা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিহতের সংখ্যা ৫ জন দাবি করলেও নিহতের সংখ্যা আরো বেশি হবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
বিভিন্ন সূত্র দাবি করেছে, অভিযানের সময় ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর হামলাকারীদের ৬ জন মারা গেছে। জীবিতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কোন হাসপাতালে পাঠানো হয়েছে তা তিনি জানায়নি। এদিকে অভিযান শেষে এখনও সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যা নিয়ে কোনো সঠিক তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে হলি আর্টিজান রেস্টুরেন্টে বিদেশিসহ জিম্মিদের উদ্ধার করতে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো ফোর্স শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে অপারেশন শুরু করে। ৮টা ১৬ মিনিটে অপারেশন শেষ হয়। ৩৫ মিনিটের অপারেশনে পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াত ও নৌ-বাহিনীর কমান্ডোদের সমন্বিত টিম ব্যাকআপ দেয় সেনাবাহিনীর টিমটিকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













