গুলশানে হামলাকারীর সঙ্গে মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশির যোগসূত্র


মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বাংলাদেশির সঙ্গে রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে হামলায় জড়িত একজনের যোগসূত্র আছে। গুলশান হামলায় জড়িতের সঙ্গে ওই বাংলাদেশির সাক্ষাৎ হয়।
সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে। তবে প্রতিবেদনে ওই বাংলাদেশির নাম উল্লেখ করা হয়নি।
গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বাকের এক বিবৃতিতে বলেন, বাংলাদেশি সন্দেহভাজনকে গত ১৯ আগস্ট গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করেছে। গত ২ সেপ্টেম্বর তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশি ছিলেন বুকিত বিনতাং এলাকার ৩৭ বছর বয়সী বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ী। সন্দেহ করা হচ্ছে, তিনি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর ব্যবহারের জন্য অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত।
দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, ঢাকার গুলশান হামলায় নিহত জঙ্গি আন্দালিব আহমেদের সঙ্গে মালয়েশিয়ায় গ্রেপ্তার রেস্তোরাঁ ব্যবসায়ীর সম্পর্ক ছিল।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে দ্য স্ট্রেইটস টাইমস আরো জানায়, গ্রেপ্তার ব্যক্তি নিজ দেশের মানুষের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন। তিনি বাংলাদেশে হামলার পরিকল্পনা করছিলেন বলে ধারণা করছে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী।
চলতি বছরের ১ জুলাই রাতে ঢাকার গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে।
ওই রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। ওই হামলার পর পাঁচ হামলাকারীর ছবি প্রকাশ করা হয়, যাদের একজন আন্দালিব আহমেদ।
২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মালয়েশিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন আন্দালিব আহমেদ। পরে তিনি ইস্তাম্বুল চলে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













