বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুলশান ও শোলাকিয়া হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি জামায়াত জড়িত: যুবলীগ

সাম্প্রতিক সময়ে গুলশান ও শোলাকিয়ায় সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়ত জড়িত বলে অভিযোগ করেছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী গণ-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুবলীগের উদ্যোগে আগামী ১৬ ও ২০ জুলাই দেশের সকল জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ এর পরিচালনায় আজ সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

সভায় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন আরও বলেন, এই জঙ্গীদের বেগম খালেদা জিয়াই লালন পালন করছেন। ৫ তারিখ নির্বাচন প্রতিহতের চেষ্টা করেছে বিএনপি, তারা ব্যর্থ হয়েছেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপি জামায়াত নির্ভর রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করছে। জঙ্গীদের ওপর সওয়ার হয়ে অতীতে রাজনীতি করা গেলেও গুলশান-শোলাকিয়া হামলা করে রাজনীতিতে পার পাবে না বিএনপি।

এ সময় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, চয়ন ইসলাম, ফারুক হোসেন মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, এড. বেলাল হোসাইন, মোঃ আতাউর রহমান, শেখ শামসুল আবেদিন, আবুল বাসার, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, নিখিল গুহ, সৈয়দ মাহমুদুল হক, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, নাসরিন জাহান শেফালী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, আবু আহম্মেদ নাসিম পাভেল, মুহাম্মদ বদিউল আলম, ফজলুল হক আতিক, আসাদুল হক আসাদ, ফারুক হাসান তুহিন, সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায় প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী