বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুলশান হামলারও পরিকল্পনাকারী ছিলেন আদনানি : পেন্টাগন

সিরিয়ার আলেপ্পোতে নিহত আইএস নেতা আবু মোহাম্মদ আল-আদনানি গুলশান হামলাসহ বিশ্বের উল্লেখযোগ্য বেশ কয়েকটি হামলার পরিকল্পনাকারী ছিলেন বলে দাবি করেছে পেন্টাগন। ওয়াশিংটনে পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এ দাবি করেন।

উল্লেখ্য, সিরিয়ার আলেপ্পোতে আবু মুহাম্মদ আল-আদনানি নিহত হওয়ার খবর আইএস’র কথিত বার্তা সংস্থা ‘আমাক নিউজ এজেন্সি’ নিশ্চিত করা হয়। খবরে বলা হয়, ‘সিরিয়ার আলেপ্পো শহরে সামরিক হামলা প্রতিরোধ করতে গিয়ে এই শীর্ষ নেতার মৃত্যু হয়। এর আগে ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানান, আলেপ্পো প্রদেশের আল-বাব এলাকায় মার্কিন বাহিনী অভিযান চালিয়েছে। তবে ওই হামলায় আদনানি নিহত হয়েছেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

গত বছর এবং এ বছরের বেশ কয়েকটি উল্লেখযোগ্য হামলার ক্ষেত্রে আদনানির ভূমিকা ছিল। কুকের মতে, আইএস-এর বিদেশি অভিযানগুলোর ‘মূল স্থপতি’ ছিলেন আদনানি। আর তারই অংশ হিসেবে প্যারিস হামলা, ব্রাসেলস হামলা, ইস্তাম্বুল বিমানবন্দরে হামলাসহ গুলশান হামলার ক্ষেত্রেও তার বড় ধরনের ভূমিকা ছিল বলে দাবি করেছেন কুক। আদনানির মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেলে তা আইএস-এর বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য বলে বিবেচিত হবে।

কুকের দাবি, আইএস জঙ্গিদেরকে সমন্বিত করার কাজ করতেন আদনানি। আইএসের জন্য সদস্য সংগ্রহ করা ছাড়াও সামরিক ও বেসামরিকদের ওপর লোন উলফ হামলা চালানোর আহ্বান জানাতেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প