গুলশান হামলার অস্ত্র এসেছিল ভারত হয়ে


গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্র ভারত হয়ে বাংলাদেশে এসেছিল বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসির কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মনিরুল ইসলাম বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্রের চালান এসেছিল দেশের বাইরে থেকে। অস্ত্রের যোগানদাতারা রুট হিসেবে ব্যবহার করেছিল সীমান্ত। ভারত হয়ে বাংলাদেশে অস্ত্রগুলো প্রবেশ করেছিল। তবে অস্ত্রগুলো ঠিক কোন দেশের তা নিশ্চিত হওয়া যায়নি।
গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে দেশি-বিদেশি বেশ ক’জন নাগরিককে জিম্মি করে জঙ্গিরা। পরদিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে জিম্মিদশার অবসান ঘটে। অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। তবে তার আগেই তারা দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













