রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুলশান হামলায় ‘জঙ্গি’ রিগ্যানের জবানবন্দি

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় গ্রেপ্তার ‘জঙ্গি’ রাকিবুল ইসলাম রিগ্যান ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে রিগ্যানকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারকের খাসকামরায় রিগ্যান ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রাত ৮টায় এ স্বীকারোক্তি শেষ হলে বিচারক রিগ্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মহানগরের পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম গোলাম নবী ‘জঙ্গি’ রিগ্যানকে ছয়দিনের রিমান্ডে পাঠান। সেই রিমান্ড শেষ হলে তাঁকে আজ আদালতে হাজির করা হয়।

গত ২৫ জুলাই কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি অভিযানের সময় রিগ্যানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ মামলার এজাহার থেকে জানা যায়, গত ১ জুলাই রাত ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। ওই দিন রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। এ হামলার পর মোট ২৮ জন নিহত হয়।

পরে গুলশান থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম রিমান্ড শেষে এখন কারাগারে আটক রয়েছেন। অপরদিকে তাহমিদ হাসিব খান জামিনে রয়েছেন। তবে তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা না পাওয়ায় পুলিশ ৫৪ ধারা থেকে অব্যাহতির আবেদন করেন। তবে তাঁর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনেছে পুলিশ। এ বিষয়ে আগামীকাল শুনানি হওয়ার জন্য দিন নির্ধারিত রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ