বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুলশান হামলায় নিহতের বেশির ভাগই বিদেশি

রাজধানীর গুলশান-২ নম্বর সেক্টরে স্প্যানিশ রেস্তারাঁ হলি আর্টিসান বেকারিতে হামলায় ঘটনায় এ পর্যন্ত ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের বেশির ভাগই বিদেশি।

বাংলাদেশের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট শাহাব উদ্দীনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির আজ শনিবারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

লেফটেন্যান্ট শাহাব উদ্দীন বলেন, ‘২০ বিদেশি নাগরিককে হত্যা করেছে হামলাকারীরা। এদের মধ্যে বেশির ভাগই ইতালি বা জাপানের নাগরিক।’

এর আগে ওই কর্মকর্তা জানান, শনিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। আর শুক্রবার রাতেই সন্ত্রাসীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।

গতকাল রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিসান রেস্তোরাঁটিতে হামলা করে সন্ত্রাসীরা। এর পর রাতভর বিভিন্ন পরিকল্পনার পর আজ সকাল ৭টা ৪০ মিনিটে ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে সম্মিলিত বাহিনী।

আজ দুপুর দেড়টার দিকে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে এ অভিযানের বিষয়ে জানান মিলিটারি অপারেশনস।

সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন, ‘সেনাবাহিনীর নেতৃত্বে নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও ফায়ারসার্ভিস সম্মিলিতভাবে তৎপরতা চালায়।’

‘সকাল ৭টা ৪০ মিনিটে অভিযান শুরু হয়। এরপর ১২ থেকে ১৩ মিনিটে সব সন্ত্রাসীকে নির্মূল করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে অভিযানের সমাপ্তি হয়।’

মিলিটারি অপারেশনসের পরিচালক নাঈম আশফাক চৌধুরী জানান, ‘অভিযানে ১৩ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে তিন বিদেশি রয়েছেন। তাঁদের একজন জাপানি, দুজন শ্রীলঙ্কান।’

তিনি আরো জানান, ‘অভিযানে সাত সন্ত্রাসীর মধ্যে ছয়জন নিহত হয়। আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর ২০ সদস্য।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ