বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুলির পক্ষে সিইসির সাফাই

ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষে সাফাই গেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যেখানে সিচুয়েশন আউট অব কন্ট্রোলে চলে যাচ্ছে সেখানে গুলি করছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্ত্রাসীরা বড় বড় রামদা নিয়ে এসে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালাচ্ছে। সেখানে গুলির নির্দেশ না দিলে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়।

আজ বুধবার দুপুরে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলযোগ ও সহিংসতা রোধে করণীয় নির্ধারণে আইন- শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ মন্তব্য করেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় ইসির সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠসচিব, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি ও কোস্টগার্ড প্রধানদের নিয়ে বৈঠক করেন নির্বাচন কমিশনাররা।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিভিন্ন গোলযোগের বিষয়ে মামলা হয়েছে। সেখানে কে কাকে মেরেছে সে বিষয়ে আদালতে প্রমাণিত হওয়ার বিষয় রয়েছে। আদালত সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই দফায় ভোটগ্রহণ চলাকালে সহিংসতা থামাতে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি ছোড়েন। এতে ১৫ জনের বেশি লোক মারা গেছেন। এর আগে নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে এতো লোক মারা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে