বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গৃহকর্মী নির্যাতনে আরব রাজকন্যাদের বিচার শুরু

সংযুক্ত আরব আমিরাতের রাজকন্যা শেখ হামদা আল নাহিয়ান ও তার সাত কন্যা বেলজিয়ামে ভ্রমণে গিয়ে গৃহকর্মীদের সঙ্গে উপযুক্ত মানবিক আচরণ করেননি। তারা তাদের পর্যাপ্ত খাবার দেননি, হোটেল বন্দি করে রেখেছিলেন এবং তাদের পাসপোর্ট-ভিসাও নেওয়া হয়নি- এ ধরনের কয়েকটি অভিযোগে বেলজিয়ামে বিচার শুরু হয়েছে।

গৃহকর্মীকে নিগ্রহের অভিযোগে বেলজিয়ামে সংযুক্ত আরব আমিরাতের আট রাজকুমারির বিচার শুরু হয়েছে। ২০০৮ সালে শেখ হামদা আল নাহিয়ান তার সাত কন্যাকে নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গিয়েছিলেন। সেখানে একটি বিলাসবহুল হোটেলের একটি ফ্লোরের সব রুম ভাড়া নিয়ে তারা আট মাস অবস্থান করেছিলেন বলে জানিয়েছে বিবিসি।

সংযুক্ত আরব আমিরাত থেকে আসা তাদের লোকলস্করের মধ্যে ২০ জনেরও বেশি গৃহকর্মী ছিল। এসব গৃহকর্মীকে তারা ক্রীতদাসের মতো করে রেখেছিল বলে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে বাদী জানিয়েছেন, এসব গৃহকর্মীকে হোটেল থেকে বের হতে দেওয়া হতো না এবং রাজকুমারীদের উচ্ছিষ্ট খাবার খেতে বাধ্য করা হতো। তাদের ঘুমের পর্যাপ্ত সুবিধা ছিল না এবং দীর্ঘ সময় কাজ করতে হত, এসব অভিযোগও রয়েছে।

এসব ঘটনায় বেলজিয়ামের শ্রম আইন লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ উঠে। একজন গৃহকর্মী অবশ্য তাদের সে প্রায় বন্দিদশা থেকে পালিয়ে বের হয়েছিলেন। পরবর্তীতে তিনি পুলিশকে এ বিষয়ে একটি অভিযোগ করেন। এরপর পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে। তথ্যপ্রমাণ পাওয়া যাওয়ায় তাদের বিরুদ্ধে এখন বিচারকাজ শুরু হয়েছে। তবে বিচারে সেই রাজকন্যাদের কেউই উপস্থিত নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত