গোছা গোছা ২০০০-এর নোট নিয়ে নিঃশব্দে আকাশে উড়েছে বিমান


একটা ছোট ঘোষণায় দেশ তোলপাড় করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতারাতি টাকা-টাকা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে কাশ্মীর থেক কন্যাকুমারী। অবশ্যই সবকিছু রাতারাতি হয়নি। গত ছ’মাস ধরে সন্তর্পণে ছক কষেছিলেন মোদী। জানা গিয়েছে, গত ছ’মাস ধরে সবার চোখের আড়ালে ২০০০ টাকার নতুন নোট নিয়ে উড়েছে একটা চার্টার্ড প্লেন। আর তার সাক্ষী ছিল মাইসোরের এক বিমানবন্দর।
মাইসোরের সরকারি প্রেস থেকে ছাপানো হয় তাড়া তাড়া ২০০০ টাকার নোট। আর সেই নোট নিয়ে একটি চার্টার্ড বিমানে উড়ে যেত নয়াদিল্লিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিসে। মাইসোরের এই বিমানবন্দর দিয়ে খুব একটা সাধারণ যাত্রী চলাচল হয় না। বেসরকারি উড়ান সংস্থাগুলির কাছে তাই খুব একটা পাত্তা পায় না এই এয়ারপোর্ট। কিন্তু মোদীর এই সাদা-কালোর চক্করে এবার খবরে সেই বিমানবন্দর।
চূড়ান্ত গোপনীয়তার মধ্যে গত ছ’মাস ধরে এই চার্টাড প্লেন মাণ্ডাকাল্লির এয়ারস্ট্রিপ থেকে বারবার যাতায়াত করত। দিল্লি ছাড়াও দেশের যে সব শহরে আরবিআই-এর শাখা রয়েছে, সেখানেও নতুন নোট পৌঁছে দেওয়ার কাজ করত এই বেসরকারি চার্টাড বিমান। ছ’মাস ধরে মাইসোর থেকে দেশের বিভিন্ন শহরে যাতায়াতের জন্য ওই বেসরকারি চার্টাড বিমান কর্তৃপক্ষকে ১ লক্ষ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭৩ লক্ষ ৪২ হাজার টাকা দেয় কেন্দ্র। এভাবেই গত ছ’মাস ধরে সারা হয়েছিল সব প্রস্তুতি। মাইসোরের প্রেস একটি অত্যন্ত কড়া নিরাপত্তায় ঘেরা এলাকা। এদের নিজস্ব এক্সক্লুসিভ রেল লাইন ও নিজস্ব জল সরবরাহের পাইপ লাইন রয়েছে। দু’দশক পুরনো এই প্রেস সারা বিশ্বেই অন্যতম সেরা নোট মুদ্রণ সংস্থা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













