বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গোপন ভিডিও সরাতে ব্যর্থ হয়ে তরুণীর আত্মহনন

মেয়েটি চেয়েছিল সবার কাছ থেকে নিজেকে ভোলাতে, কিন্তু আজ তাকেই বিশ্বজুড়ে স্মরণ করা হচ্ছে। ঘটনার শুরু প্রায় এক বছর আগে। ইতালির নাগরিক ৩১ বছর বয়সের তিজিয়ানা তার একটি সেক্স ভিডিও পাঠিয়েছিল প্রাক্তন প্রেমিকসহ চারজনকে। কিন্তু তারা সেটিকে ইন্টারনেটে আপলোড করে। পরে ভিডিওটি সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় ১০ লাখেরও বেশি মানুষ সেটি দেখে আর তিজিয়ানা হয়ে ওঠে সবার কাছে ঠাট্টার পাত্র। কিন্তু সেটিই মেনে নিতে পারেনি সে।

ভিডিওটি বিভিন্ন সাইট থেকে সরিয়ে ফেলতে সর্বাত্মক চেষ্টা চালায় তিজিয়ানা। এমনকি আদালতের দ্বারস্থ হয় সে। যদিও আদালত ইন্টারনেট থেকে ভিডিওটি সরিয়ে ফেলার আদেশ দেন। কিন্তু আইনি খরচ হিসাবে আদালত তাকে আদেশ করে ২০ হাজার ইউরো প্রদানের। যা কিনা ছিল তার জীবনের চূড়ান্ত অপমানের মতো।

ভিডিওটি যখন ভাইরাল হয়ে ওঠে তখন তিজিয়ানা তার চাকরি ছেড়ে দেয়, শহর ছেড়ে চলে যায়। নামও বদলে ফেলতে চেয়েছিল সে। কিন্তু সমাজের নানা বঞ্চনায় শেষ পর্যন্ত নেপলসে তার এক আত্মীয়ের বাসায় আত্মহত্যা করে। এই আত্মহত্যার ঘটনা পুরো ইতালি জুড়ে সাড়া ফেলেছে। দেশটিতে তৈরি করেছে ক্ষোভ আর শোক। তার শেষকৃত্যানুষ্ঠান দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

দেশটির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি পর্যন্ত বলেছেন যে, এরকম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আসলেও খুব কম করার থাকে। এটি আসলে একটি সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক লড়াই। তবে নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার সবকিছুই করতে প্রস্তুত।

মেয়েটির পরিবারের দাবি, দেশের আইন যেন প্রমাণ করে যে এ মৃত্যু নিরর্থক ছিল না। সূত্র : বিবিসি

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প