বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গ্রামে ঘর করতেও সরকারের অনুমতি লাগবে

গ্রামে ঘর তৈরি করতেও সংশ্লিষ্ট স্থানীয় সরকারের অনুমতি লাগবে। এ ধরনের একটি আইন আসছে বাংলাদেশে। সম্প্রতি সরকার এ ধরনের একটি আইন প্রণয়নে প্রয়োজনীয় সায় দিয়েছে বলে জানা গেছে।

সোমবার মন্ত্রীসভার একটি বৈঠিক অনুষ্ঠিত হয়। সেখানে নীতিগত অনুমোদন পেয়েছে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা আইন, ২০১৭’। তাতেই গ্রামাঞ্চলে ভূমি ব্যবহারের জন্য প্রশাসনের অনুমোদন লাগবে, এ রকম একটি আইনের কথা বলা হয়েছে।

এ প্রসঙ্গে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় যাতে শৃঙ্খলা আসে, এ জন্যই এ আইনটি করা হচ্ছে। এটি অনেক দিনের প্রত্যাশিত আইন।’

জানা গেছে, আইনটির প্রস্তাবে বলা হয়েছে, কেউ যদি আইন না মানে তাহলে পাঁচ বছরের জেল বা ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হবে।

এ রকম আইন কেনো দরকার, তার যৌক্তিকতা বিষয়ে শফিউল আলম বলেন, ‘আমরা যাতে পরিকল্পনা করে ভূমি ব্যবহার করি, এ জন্যই মূলত এ আইন করা হচ্ছে। এতে জমির যে কোনো ধরের অপব্যবহার বন্ধ হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে