বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘরোয়া হোটেল বন্ধ, মালিককে গ্রেপ্তারে মরিয়া পুলিশ

কর্মচারী রিয়াদ হত্যার পর বন্ধ হয়ে গেছে মতিঝিলে অবস্থিত বাংলাদেশের ঐতিহ্যবাহী হোটেল ঘরোয়া। হত্যাকা-ের পর ঘরোয়ার মালিক আরিফুল ইসলাম সোহেল পালিয়ে যাওয়ার পর ভুনা খিচুরির জন্য বিখ্যাত এই হোটলটি বন্ধ হয়ে যায়। পুলিশ বলছে, আমরা বন্ধ করিনি। মালিক পক্ষ থেকেই এটি বন্ধ করে দেয়া হয়েছে। ফলে দিনভর অনেক ভোজন রসিকই হোটেলে গিয়ে ফেরত আসতে বাদ্ধ হন।

এদিকে রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি সোহেল যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সে জন্য দেশের সব বন্দরসমূহকে চিঠি দিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে স্বামীবাগে মেসে নিয়ে রিয়াদকে মারধর ও গুলি করে হত্যা করে হোটেলের মালিক আরিফুল ইসলাম সোহেল (৩৩)। এ ঘটনায় রিয়াদের বড় ভাই রিপন বাদী হয়ে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। হোটেলের কর্মচারী জসীমকে গ্রেপ্তার করা হয়েছে।ওইদিন সকাল থেকেই পলাতক রয়েছে সোহেল।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা বলেন, মামলার প্রধান আসামি সোহেল যাতে দেশ থেকে পালাতে না পারে সে জন্য দেশের স্থলবন্দর ও বিমানবন্দরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। তাকে গ্রেপ্তারে গতকাল বুধবার থেকেই অভিযান চলছে।

বিমানবন্দর ইমিগ্রেশন সুত্র জানায়, সোহেলসহ যেকোন স্পর্শকাতর মামলার এজাহারভুক্ত আসামিদের দেশত্যাগের বিষয়ে ইমিগ্রেশন পুলিশ সচেষ্ট রয়েছে।

এদিকে রিয়াদকে যেই মেসে হত্যা করা হয় এর পাশের ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে তপন চন্দ্র সাহা বলেন, ‘সিসিটিভি ফুটেজে মালিক সোহেলের ছবি ধরা পড়েছে। সে পাজেরো জীপ গাড়ি নিয়ে ভবনে ঢুকে এবং বের হয়।’

মামলার এজাহারে সোহেল, জসীম, কবির ছাড়াও অজ্ঞাত ৩-৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে রিয়াদের এক আত্মীয় অভিযোগ করেন, মামলাটি দায়েরের পর থেকেই অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাদের বিভিন্ন হুমকি-ধমকি দেয়া হচ্ছে।

তবে ওসি জানান, ‘আমাদের কাছে অভিযোগ আসেনি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে ওয়ারী বিভাগীয় পুলিশ ছাড়াও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), র‌্যাবসহ বেশ কয়েকটি সংস্থা সোহেলকে ধরতে অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে ঢাকা মহানগর গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ‘গতকাল বুধবার দুপুরে সে শান্তিনগরের বাড়ি থেকে পালিয়ে গেছে বলে আমরা জেনেছি। তার বাড়িটি তালাবদ্ধ রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।’ তিনি আরো বলেন, ঘরোয়া হোটেল পুলিশ বা আদালত বন্ধ করেনি। হয়ত মালিক পক্ষ বন্ধ করেছে। অপরাধ করেছে মালিক হোটেলতো কোন অপরাধ করেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ