ঘুষ নিয়েছিলেন দুতের্তের সমালোচনাকারী


ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মাদকবিরোধী অভিযানের সমালোচনাকারী সিনেটর লেইলা ডি লিমা তিন বছর আগে এক অপরাধীর কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। মঙ্গলবার দেশটির কংগ্রেস কমিটির শুনানিতে হারবার্ট কোলাংকো নামে এক ব্যাংক ডাকাত এ তথ্য জানিয়েছে।
গত জুনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা দেন দুতের্তে। গত ১১ সপ্তাহে এ অভিযান পরিচালনাকালে ৩ হাজার ৮০০ লোককে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, এরা সবাই হয় মাদকসেবী নয় মাদকব্যবসায়ী। মানবাধিকার সংগঠনগুলো দুতের্তের এ অভিযানের ব্যাপক সমালোচনা করে আসছে। তাদের দাবি এর মাধ্যমে দুতের্তে বিচারবর্হিভূতভাবে হত্যাকাণ্ড ঘটাচ্ছেন। এ বিষয়ে দুতের্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির প্রাক্তন বিচারমন্ত্রী ও সিনেট সদস্য লেইলা ডি লিমা।
হারবার্ট কোলাংকো কংগ্রেস কমিটিকে জানান, ২০১৩ সালের অক্টোবরে একটি কনসার্ট আয়োজন ও সেখানে বিয়ার বিক্রির জন্য তিনি ডি লিমাকে ৩০ লাখ পেসো ( ৪৮ হাজার ৩২৮ পাউন্ড) ঘুষ দিয়েছিলেন। ওই সময় বিচারমন্ত্রী ছিলেন লিমা।
কোলাংকো আরো জানান, তিনি একটি পতিতালয় পরিচালনা করতেন এবং লিমার নির্বাচনী প্রচারণা ব্যয়ের অর্থ জোগাড়ের জন্য মাদক বিক্রি করতে তাকে চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখান করেছিলেন।
কারাগারে কীভাবে নিষিদ্ধ পণ্য সরবরাহ করতেন জানতে চাইলে কংগ্রেস কমিটিকে কোলাংকো বলেন, ‘আমি ডি লিমার আশীর্বাদপুষ্ট ছিলাম।’
ডি লিমার বিরুদ্ধে এমন সময় এ অভিযোগ উত্থাপন করা হলো যখন মাত্র একদিন আগে মাদক অভিযান বিষয়ক সিনেট কমিটির প্রধানের দায়িত্ব থেকে তাকে অপসারণের জন্য সিনেটররা ভোট প্রদান করেছেন।
এর আগে কংগ্রেস কমিটিকে দুই কারা কর্মকর্তা জানিয়েছেন, কারাগারে মাদক ব্যবসার জন্য তারা ডি লিমাকে ৫০ লাখ পেসো ঘুষ দিয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













