‘ঘুষ সাধায়’ মালয়েশিয়ায় দুই বাংলাদেশির জেল
‘ঘুষ সাধায়’ মালয়েশিয়ায় দুই বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এই তথ্য জানিয়েছে।
সংস্থাটির খবরে বলা হয়, মো. মশিউর রহমান নামে এক বাংলাদেশি ইউসরাজিফ ওয়ান ইয়ুশ নামে অভিবাসন কর্মকর্তাকে তল্লাশি চালানোর সময় ১০ হাজার রিঙ্গিত ঘুষের প্রস্তাব দেন। তিনি মো. লিটন নামে অবৈধভাবে মালয়েশিয়ায় আসা একজনকে ছেড়ে দিতে ঘুষ সেধেছিলেন বলে জানায় দেশটির অভিবাসন পুলিশ।
গত ৮ নভেম্বর পেদাং শহরের ‘লুবক গেতাহ’ নামে এক নির্মাণাধীন এলাকায় মশিউর ঘুষ সাধেন। এই অপরাধে মালয়েশিয়ার দুর্নীতি দমন আইন-২০০৯ অনুযায়ী দুজনকেই ২০ বছরের সাজা দেওয়া হয়। দুজনের পাসপোর্ট আদালতে জমা দিতে আদেশ দিয়েছেন দেশটির আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













