বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে বৃষ্টি ঝরছে

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ সামান্য পশ্চিম, দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে।

এদিকে রাজধানীতে খুব সকালে বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। সকালে বৃষ্টির কারণে যানবাহন না পাওয়ায় দুর্ভোগে পড়েন তারা।

বেসরকারি চাকরিজীবী আহসান বলেন, ৩০ মিনিট অপেক্ষা করেও কোনো গাড়ি পাচ্ছি না। সিনএজি অটোরিকশা দ্বিগুণ ভাড়া চাচ্ছে। অফিস যেতে হবে সঠিক সময়ে তাই বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে সিএনজিতেই যাচ্ছি।

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা আবদুল বারেক বলেন, ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।

তিনি আরো বলেন, দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় কায়ান্ট। ফলে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের কোথাও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়া দেশের সর্বত্র কমবেশি বৃষ্টি হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদফতর বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানায়, পুর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় কায়ান্ট সামান্য পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার দুপুর ১২টা পর্যন্ত একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ