চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুর্ঘটনা


চট্টগ্রামের হযরত শাহ আমানত বিমানবন্দরে আজ বৃহস্পতিবার বিকালে একটি দুর্ঘটনার পর আপাতত প্লেনে উঠানামা বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বিকালে নৌবাহিনীর একটি উড়োজাহাজ অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ার পর এ অবস্থা চলছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানান।
এ ব্যাপারে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির বলেন, বিকেলে নৌবাহিনীর একটি এয়ারক্রাফট অবতরণের সময় রানওয়ে থেকে সামান্য সরে গিয়েছিল। তবে উড়োজাহাজটির আরোহীদের কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ আছে।
বিমানবন্দরের ওয়েবসাইটের তথ্য মতে, সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের আটটি ফ্লাইট ছাড়ার এবং নয়টি ফ্লাইট নামার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













