বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

লাইনচ্যুত হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর চট্টগ্রাম নগরীর পাহাড়তলী রেল ক্রসিং এলাকায় মহানগর গোধূলী ট্রেনের চারটি বগি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি সরিয়ে লাইন মেরামতের পর বুধবার রাত দুইটার দিকে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ পুনরায় চালু হয়।

এদিন বিকাল সোয়া তিনটায় নগরীর পাহাড়তলী রেল ক্রসিং এলাকায় মহানগর গোধূলী ট্রেনের চারটি বগি উল্টে যায়।পরে দুর্ঘটনা কবলিত চারটি বগি রেখে বাকি ১৪ বগি নিয়ে ট্রেনটি বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার পথে রওনা দিলেও পেছনে লাইন বন্ধ থাকায় রেলপথে চট্টগ্রাম সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. আবদুল হাই জানান, ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের সনাক্তে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা মিয়া জাহানকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির বাকি তিন সদস্য হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী শহিদুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ ও চিফ সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার চন্দন কান্তি দাশ।

এদিকে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ফৌজদারহাট এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে গেলে দুই চালক আহত হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ