বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে আইনজীবী হত্যা, ঢাবিতে গায়েবানা জানাজা

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে “বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চে”র মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছে একদল শিক্ষার্থী। এসময় তারা গায়েবানা জানাজা আয়োজন করে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই কর্মসূচি পালিত হয়। 

এর আগে, মঙ্গলবার বেলা ১১টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ৬ষ্ঠ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে। এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা জামিন আবেদন জানান। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বিচারক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। যখন তাকে কারাগারে নেওয়ার চেষ্টা করা হয় তখন তার শত শত অনুসারী প্রিজনভ্যানের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাদের অনেকেই প্রিজনভ্যানের সমানে শুয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। বিকেল ৩টার দিকে পুলিশ অ্যাকশনে গেলে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এসময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক অফিসার সাইফুল ইসলাম নিহত হন।

নিহত সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

বিক্ষোভকারীরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ