বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে ভারত-বাংলাদেশ সীমান্ত সম্মেলন শুরু

জেলা প্রশাসক পর্যায়ে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন শুরু হয়েছে চট্টগ্রামের সার্কিট হাউসে। বুধবার সকাল সাড়ে ১০ টায় রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা এবং ভারতের মিজোরাম সেক্টরের জেলা প্রশাসক ও সমপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এ সম্মেলন শুরু হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। সম্মেলনে ভারতের পক্ষে মিজোরামের লুংলি জেলার ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট আশীষ মহেন্দ্র সুরে, মামিত জেলার মিসেস লালবিয়া শঙ্করী, মামিতের পুলিশ সুপার সিলাল রুমাইয়া, চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, বাংলাদেশের পক্ষে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপার, রাঙ্গামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বান্দরবানের রুমা, এবং রাঙ্গামাটির বরকল এলাকায় দায়িত্বপালনকারী ২৫ ও ৫৩ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়করা অংশ নেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, দিনব্যাপী এই সম্মেলনে ভারত-বাংলাদেশ বন্ধুপ্রতিম দুটি দেশের পারস্পরিক বোঝাপড়া, সৌহার্দ্য এবং সীমান্তের নিরাপত্তা, সন্ত্রাস নিয়ন্ত্রণ, অপরাধ মোকাবেলা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত