বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘চর দখলের মতো ভোট কেন্দ্র দখলের মহোৎসব চালানো হয়েছে’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিলুপ্ত ছিটমহলসহ দেশের পৌনে ৪শ ইউপিতে যে ভোট গ্রহণ চলছে তাতে ছোট-খাটো চুরি-ডাকাতি নয়, বরং চর দখলের মতো ভোট কেন্দ্র দখলের মহোৎসব চালানো হয়েছে।

আজ সোমবার নয়াপল্টনে দলটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, দেশব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে দলীয় প্রার্থীদের মারধর, অগ্নিসংযোগ, ও লুটপাটের ঘটনা ঘটেছে। সশস্ত্র আওয়ামী ক্যাডাররা আইন প্রয়োগকারী সংস্থার আশ্রয়ে তাদের পূর্বের মতো বর্বর আচরণ ও পাশবিক তাণ্ডব চালিয়েছে।

রিজভী আরো বলেন, এটা নিশ্চিত যে এই ভোটারবিহীন সরকার মানুষের ভোটাধিকার হরণ করতে তাদের গণবিরোধী নীতি থেকে সরে আসেনি।

তিনি বলেন, জনগণের প্রতিপক্ষ হয়ে একতরফা দলীয় নির্বাচন কমিশন গঠন করে ফের ক্ষমতায় যাওয়ার সাধ মিটবে না। জনগণ সেটি সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে।

তিনি বলেন, ফেনীর ফুলগাজীতে বহিরাগত সন্ত্রাসীরা বিএনপির এজেন্টকে বের করে দিয়েছে। লালমনিরহাট, ঠাকুরগাঁও, লক্ষীপুর, নরসিংদী, ময়মনসিংহ, পিরোজপুর, শরিয়তপুরেও ভোট ডাকাতির মহোত্সব চলছে বলেও অভিযোগ করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী