বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চলচ্চিত্রসহ দেশজ সংস্কৃতির চর্চা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চলচ্চিত্রসহ দেশজ কৃষ্টি ও সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রয়াস চালানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন।
চলচ্চিত্রকে সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘ধর্মের সাথে চলচ্চিত্রের কোনো বিরোধ নেই। চলচ্চিত্রসহ দেশজ সংস্কৃতিচর্চা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।’

হাসানুল হক ইনু রবিবার দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান রাজা সড়কের ‘ফেডারেল সিনেমা’ হলে বাণিজ্যিকভাবে বাংলাদেশি সিনেমা ‘শিকারী’র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

‘কুয়ালালামপুরে শিকারী সিনেমার শুভমুক্তির মাধ্যমে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের মেলবন্ধন রচিত হলো উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন,এর মধ্যদিয়ে দু’দেশের সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে এক নূতন মাত্রা সংযোজিত হল। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শহীদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে হাসানুল হক ইনু বলেন, ‘প্রবাস জীবনে দেশের সিনেমা সুস্থ বিনোদন ও দেশীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটের সাথে নৈকট্যের অনুভূতি সৃষ্টি করবে।’

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে জানানো হয়েছে, বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং মালয়েশিয়ার এমবিসি ফিল্ম প্রোডাকশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমবিসি প্রোডাকশনের প্রযোজক রাফি মীর। প্রবাসী বাংলাদেশীদের পাশাপশি বিপুলসংখ্যক ভারতীয়, নেপালী ও শ্রীলংকান নাগরিক উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত হন।

তথ্যমন্ত্রী শুক্রবার কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। অনুষ্ঠান শেষে আজ রোববার রাতেই তার দেশে ফেরার কথা।

এদিকে, চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘শিকারী’র কুয়ালালামপুরে শুভমুক্তির মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি সিনেমা রপ্তানী ও বাণিজ্যিক প্রদর্শনীর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হলো।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ