চলছে প্রতিমা বিসর্জন


প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।
মঙ্গলবার বিকেল ৪ টা থেকে শুরু হয় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন।
এদিন বিকেলে রাজধানীর পলাশী থেকে বিজয়া শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমাগুলো বুড়িগঙ্গায় বিসর্জনের জন্য নেয়া হয়।
পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত বুড়িগঙ্গায় ৪৭ টি প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসা হয়। ১৬০ টি প্রতিমা এখানে বিসর্জন দেয়া হবে।
বিজয়া শোভাযাত্রা সন্ধ্যার মধ্যে শেষ করে রাত ৯ টার মধ্যে প্রতিমা বিসর্জন করতে আহ্বান জানিয়েছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বিজয়ার পরের দিনেই আশুরা। উভয় ধর্মীয় উৎসবের পবিত্রতা রক্ষায় এ আহ্বান জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













