বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চলতি বছর ২৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ : দ্য হিন্দু

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চলতি বছর ২৪ জন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে হত্যা করেছে। নিহতদের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ তুলেছে বিএসএফ।

ভারতে অনুষ্ঠিতব্য দু’দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জোরালোভাবে এই ইস্যুটি তুলে ধরা হয়। ভারতের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভারতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর বিএসএফ বাংলাদেশ সীমান্তে গরু পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ভারত থেকে বাংলাদেশে গরু পাঠানো বন্ধে বিভিন্ন ব্যবস্থাও নেয়া হয়েছে। বিএসএফ মনে করে ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন হাটে বিক্রির জন্য আনা গরুর সংখ্যা আনুষ্ঠানিকভাবে যা বলা হয়, তা প্রকৃত সংখ্যা নয়ভ বলে মনে করে বিএসএফ।

বিএসএফের মহাপরিচালক ডি কে পাঠক জানান, বাংলাদেশের পশুর হাটগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২০১৩ সালে ভারত থেকে আনা প্রায় ২২ লাখ গরু বিক্রি হয়েছে। ২০১৪ সালে ওই সংখ্যা ছিল ১৮ লাখ। কিন্তু চলতি বছর তা কমে দাঁড়ায় মাত্র সাড়ে চার লাখে।

আরেকজন ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সীমান্তে ‘গরু পাচার’ বন্ধে অনেক ব্যবস্থা নেয়া হয়েছে। ওই কর্মকর্তার দাবি, গরু ‘পাচারকারী’ নিহত হওয়ার ঘটনা বাংলাদেশ-ভারত দুই পাশেই হয়েছে। তারা (বাংলাদেশ) এটাকে ব্যবসা হিসেবে দেখে এবং এতে বেআইনি কিছু দেখে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ